মামলার প্রস্তুতি নিচ্ছেন শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি ও মানহানির অভিযোগে সাবেক দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন কলম্বীয় পপগায়িকা শাকিরা। সম্প্রতি ওই দুই কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন শাকিরা। তাঁরা ১১ বছর কাজ করেছেন তাঁর সঙ্গে। তাঁদের কেন বরখাস্ত করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।‘হিপস ডোন্ট লাই’খ্যাত ৩৫ বছর বয়সী এ তারকা দাবি করেছেন, ওই দুই কর্মচারী পাঁচ লাখ ডলার চেয়েছেন তাঁর কাছে; অন্যথায় তাঁর ব্যক্তিগত জীবনের অজানা তথ্য ফাঁস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তাঁরা। এক খবরে এসব জানিয়েছে ওকে ম্যাগাজিন।শাকিরার আইনজীবী এক্সিকুয়েল এ ক্যামেরিনি বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা শাকিরা। সুনাম অক্ষুণ্ন রেখে কাজ করে চলেছেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবনেও কোনো কলঙ্কের দাগ পড়েনি। এ বিষয়গুলো খুব ভালো করেই জানা আছে অভিযুক্ত ওই দুই কর্মচারীর। শাকিরার খ্যাতি আর সম্মানকে জিম্মি করে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে তারা।’শাকিরা সম্পর্কে কী এমন তথ্য ফাঁস করে দেওয়ার পরিকল্পনা করেছেন ওই দুই কর্মচারী, তা জানা যায়নি।