মামা-ভাগ্নের তর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে মামা-ভাগ্নের মধ্যে একচোট হয়ে গেছে। ক্যামেরায় ধারণ করা হয়েছে দুজনের তর্কাতর্কি। প্রথমবারের মতো ক্যামেরার সামনে মামা আমির খানের সঙ্গে তর্কে মেতেছিলেন ইমরান খান। তবে গোটা ব্যাপারই ছিল স্রেফ মজা। ইমরান অভিনীত ‘দিল্লি বেল্লি’ চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবে ব্যঙ্গাত্মক তর্কে মাততে দেখা যায় মামা-ভাগ্নেকে। ছবির বিজ্ঞাপনচিত্র হিসেবে এটি প্রচারিত হবে। আমির খানের প্রযোজনা ও অভিনয় দেও পরিচালিত ‘দিল্লি বেল্লি’ বড়দের জন্য একটি কমেডি ছবি।বলিউডের নির্ভরযোগ্য সূত্র বলছে, ছবিটি দর্শকদের জন্য বড় ধরনের সাংস্কৃতিক ধাক্কা। যারা খুঁতখুঁতে ও শুদ্ধবাদী, তাদের জন্য এই ছবি না। ওয়েবসাইট।