মায়াবতী সোনাক্ষী!
উপাদেয় লোভনীয় সব খাবার সামনে এলে আর কেউ খেয়েছেন কী-না তার খোঁজ রাখেন কয়জন? বলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্তত একজন যে রাখেন, সে খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তিনি সোনাক্ষী সিনহা।চলচ্চিত্রের অভিনয়ের সময় তাঁর সঙ্গে যারা কাজ করেন তাঁদের সবারই খোঁজখবর নেন সোনাক্ষী। তাঁর পরিচিতদের তালিকাটি বেশ বড়। মেকআপ-ম্যান, হেয়ার স্টাইলিস্ট থেকে শুরু করে শুটিং স্পটের সাধারণ কর্মচারীদেরকেও একসঙ্গে খেতে ডাকেন বা খেয়েছেন কিনা সে খোঁজ তিনি রাখেন।সোনাক্ষীর এই গুণটির জন্য চলচ্চিত্রের সাধারণ কর্মী থেকে শুরু করে সবার কাছেই ভীষণ জনপ্রিয় তিনি।অবশ্য সোনাক্ষীর আরেকটি গুণও সবার মুখে মুখে। তা হল নিজের ইউনিটের সব কর্মীকেই তিনি চেনেন এবং সবার নামই তাঁর মুখস্থ। তাই সাধারণ কোনো কর্মী যখন শুনতে পান ‘দাবাং’খ্যাত এ অভিনেত্রী তাকে নাম ধরে ডাকছেন বিষয়টি আশ্চর্যই লাগে তাঁর কাছে। শুধু তাই নয়, ফাঁক-ফোকর পেলেই নাকি সোনাক্ষী সবাইকে কৌতুক শুনিয়ে হাসাতেও পারেন।