মারকুটে উপহার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলি বব থর্নটনের সঙ্গে বিয়ের আগে নিজেদের রক্তভর্তি বোতল আদান-প্রদান করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। ব্র্যাড পিটকে তাই সযতনে বাছাই করতে হচ্ছে তাঁর আর জোলির বিয়ের উপহার। রক্তমাখা পথে হাঁটছেন না তিনি। তবে তাঁর উপহারও কম মারকুটে নয়। এবার অ্যাঞ্জেলিনা জোলিকে বানিয়ে দিয়েছেন গোটা একটা শ্যুটিং রেঞ্জ। পাশে আছে অস্ত্রাগারও। আর এর জন্য ব্র্যাডের খরচ হয়ে গেল পাক্কা আড়াই লাখ ডলার! পিস্তল নিয়ে সারা দিনই সেখানে কাটাতে পারবেন তিনি। ক্লান্তি দূর করার জন্যই নাকি এই ব্যবস্থা। অস্ত্রশস্ত্রের প্রতি নাকি দুর্বলতা আছে জোলির। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবিতে গোলাগুলির অভিনয় করতে করতেই ব্র্যাডের প্রেমে পড়েছিলেন তিনি। ব্যাং শোবিজ।