মারকুটে ভূমিকায় বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবর তিনি রোমান্টিক ধাঁচের ছবিতে কাজ করে এসেছেন। অমিতাভ বচ্চনের মতো বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তাঁর অভিনয়-প্রতিভা নিয়ে মকবুল ফিদার মতো তারকা স্তব করেছেন। সেই বিদ্যা বালান এবার অ্যাকশন-নির্ভর একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। হলিউডি ছবি কিলবিল বলিউডে পুনর্নির্মাণ করবেন পরিচালক সুজয় ঘোষ। সেই ছবিতেই বিদ্যাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এমন প্রস্তাবে বিদ্যা বেশ উচ্ছ্বসিত।উমা থারম্যান অভিনীত কিলবিল ছবিটি মূলত বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও প্রতিশোধ নেওয়ার একটি ছবি; যার প্রতি পরতে পরতে ছড়িয়ে আছে চোখধাঁধানো সব অ্যাকশন দৃশ্য। উমা থারম্যানের মতো মারকুটে ভূমিকায় এবার বিদ্যা বালানকে দেখা যাবে। ওয়েবসাইট।