মারফিই হচ্ছেন অস্কার উপস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি বসছে একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৪তম আসর। কদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল, কে হতে যাচ্ছেন এবারের উপস্থাপক। সেই প্রশ্নের উত্তর মিলেছে। অস্কার অনুষ্ঠানের দুই প্রযোজক ব্রেট র্যাটনার ও ডন মিসচারের বরাত দিয়ে জানানো হয়েছে, এবার অস্কার মঞ্চে উপস্থাপকের জায়গায় দাঁড়াচ্ছেন এডি মারফি। লস অ্যাঞ্জেলসের কোডাক থিয়েটারে এবারই প্রথম এই ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনয় শিল্পীকে। প্রযোজক র্যাটনার বললেন, ‘কৌতুক অভিনয়ে জগতে মারফি এক বিরল প্রতিভা। এ যাবতকালের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনয় শিল্পী তিনি। আশা করছি, তিনি তাঁর জাদু দেখাতে পারবেন উপস্থাপক হিসেবে।’ উপস্থাপক হিসেবে নিজের নাম শোনার পর মারফি বললেন, ‘দারুন সম্মানিত বোধ করছি।’ বিবিসি।