মারভেলের প্রচ্ছদে কানাডার প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সিভিল ওয়ার টু: চুজিং সাইডস’ কমিক বইয়ের প্রচ্ছদে জাস্টিন ট্রুডো
‘সিভিল ওয়ার টু: চুজিং সাইডস’ কমিক বইয়ের প্রচ্ছদে জাস্টিন ট্রুডো

তিনি বরফের ওপর স্কি করেন, দুর্গম পাহাড়ে চড়েন। সমুদ্রের পানিতে সার্ফ করতেও দেখা গেছে তাঁকে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতিমধ্যেই তাঁর জনগণের কাছে অ্যাকশন হিরো। কিন্তু এবার মারভেল কমিকস তাঁদের পরবর্তী কমিক বইয়ের সুপারহিরো হিসেবে বেছে নিয়েছে ট্রুডোকে! 

বুধবার কমিক বইটি মুক্তি পেয়েছে। মারভেলের ‘সিভিল ওয়ার টু: চুজিং সাইডস’ কমিক বইয়ের দুটো প্রচ্ছদের একটিতে ট্রুডোকে দেখা যাচ্ছে। এখানে তাঁকে দেখা যাচ্ছে একজন বক্সার হিসেবে। এর আগে প্রধানমন্ত্রী হওয়ার পর একটি চ্যারিটি বক্সিং ম্যাচে জাস্টিন ট্রুডো অংশ নিয়েছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

অনেকেই প্রশ্ন করছেন, ‘সিভিল ওয়ার টু: চুজিং সাইডস’ কমিক বইটি থেকে হলিউডে সিনেমা হবে? তখন সেখানে জাস্টিনকে অভিনয় করতেও দেখা যাবে? জাস্টিন ট্রুডো তো এমন চমক দিকে অভ্যস্ত!
মজার ব্যাপার হলো, জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডোকেও মারভেল কমিকসের প্রচ্ছদে দেখা গিয়েছিল। ১৯৭৯ সালে সেই কমিক বইটি প্রকাশিত হওয়ার বছরখানেকের মধ্যেই পিয়েরে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হন। এজঁস ফ্রাঁস-প্রেস