মারা গেছেন ‘দৃশ্যম’ পরিচালক ও বলিউড অভিনেতা নিশিকান্ত

‘দৃশ্যম’ সিনেমার পরিচালক নিশিকান্ত কামাতইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে একের পর এক বিদায়ঘণ্টা বেজেই চলেছে। ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, সুশান্তর পর আজ চলে গেলেন ‘দৃশ্যম’খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত। সোমবার সকালে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন এই পরিচালক। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। সোমবার বিকেল ৪টা ২৪ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন নিশিকান্ত কামাত। প্রথম আলোকে তাঁর জনসংযোগ কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।

চলে গেলেন ‘দৃশ্যম’খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত।
ইনস্টাগ্রাম

ভারতীয় বিভিন্ন সংবাদপত্রের অনলাইন সংস্করণ সূত্রে জানা গেছে, পরিচালক নিশিকান্ত দীর্ঘদির লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি পুরোনো সমস্যা নতুন সংকট তৈরি করে। কয়েক দিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। ৫০ বছর বয়সী পরিচালক নিশিকান্ত কামাতের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রথম টুইট করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, চিত্রনায়ক রীতেশ দেশমুখ।

‘দিল বেচারা’ পরিচালক মুকেশ ছাবরাও টুইট করেছেন। তাঁর মৃত্যুর পর অভিনেতা অজয় দেবগণ লিখেছেন, ‘নিশীকান্তের সঙ্গে আমার সমীকরণ কেবল “দৃশ্যম” নিয়ে নয়। আমাদের বোঝাপড়া ছিল দুর্দান্ত। তিনি মানুষ হিসেবেও দারুণ উজ্জ্বল ছিলেন। মুখে সব সময় স্মিত হাসি লেগেই থাকত। খুব তাড়াতাড়ি চলে গেল মানুষটা।’

দৃশ্যম সিনেমার পোস্টার
ইনস্টাগ্রাম

বলিউডে একের পর এক বিদায়ঘণ্টা বেজেই চলেছে। ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, সুশান্তর পর আজ চলে গেলেন ‘দৃশ্যম’খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত। সোমবার সকালে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন এই পরিচালক। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। সোমবার বিকেল ৪টা ২৪ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন নিশিকান্ত কামাত। প্রথম আলোকে তাঁর জনসংযোগ কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।

ভারতীয় বিভিন্ন সংবাদপত্রের অনলাইন সংস্করণ সূত্রে জানা গেছে, পরিচালক নিশিকান্ত দীর্ঘদির লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি পুরোনো সমস্যা নতুন সংকট তৈরি করে। কয়েক দিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে।

৫০ বছর বয়সী পরিচালক নিশিকান্ত কামাতের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রথম টুইট করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, চিত্রনায়ক রীতেশ দেশমুখ। ‘দিল বেচারা’ পরিচালক মুকেশ ছাবরাও টুইট করেছেন। তাঁর মৃত্যুর পর অভিনেতা অজয় দেবগণ লিখেছেন,

নিশীকান্তের সঙ্গে আমার সমীকরণ কেবল “দৃশ্যম” নিয়ে নয়। আমাদের বোঝাপড়া ছিল দুর্দান্ত। তিনি মানুষ হিসেবেও দারুণ উজ্জ্বল ছিলেন। মুখে সব সময় স্মিত হাসি লেগেই থাকত। খুব তাড়াতাড়ি চলে গেল মানুষটা।
অজয় দেবগণ

২০০৫ সালে পরিচালক হিসেবে কাজ শুরু করেন নিশিকান্ত। প্রথম ছবিতে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি পেয়েছিলেন জাতীয় স্বীকৃতি। ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা মারাঠি ছবির পুরস্কার পেয়েছিল এই ছবি। তবে নিশিকান্ত আলোচনায় আসেন মালয়ালম ছবির হিন্দি রিমেক ‘দৃশ্যম’ পরিচালনার জন্য। ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগণ ও টাবু।

এ ছাড়া ইরফান খান অভিনীত ‘মাদারি’, জন আব্রাহামের ‘ফোর্স’; এসব ছবির জন্যও দর্শক তাঁকে মনে রাখবে। তাঁর ‘মুম্বাই মেরি জান’ ছবিটিও বেশ আলোচিত ছিল।

সফল পরিচালকের পাশাপাশি অভিনয়ও করতেন নিশিকান্ত কামাত। ‘সাচেত আচ ঘারাত’, ‘রকি হ্যান্ডসাম’, ‘ভাবেশ যোশি সুপারহিরো’, ‘ফুগে’ এবং ‘জুলি-২’ সিনেমায় অভিনয় করেছেন নিশিকান্ত কামাত।