মারায়া ক্যারির ব্যায়াম-রহস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত এপ্রিলে যমজ সন্তানের মা হয়েছেন মার্কিন পপ গায়িকা মারায়া ক্যারি (৪১)। স্বভাবতই ওজন বেড়েছে। শরীরটাকে আগের মতো ছিপছিপে অবস্থায় আনতে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। সমানে ব্যায়াম আর সঙ্গে কম খাওয়া তো আছেই। সম্প্র্রতি মারায়া ক্যারি নিজেই তাঁর এই ফিটনেস প্রোগামের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘জগিং পাপ্পি স্টাইল!’ রহস্যভেদ করতে পাপারাজ্জিরা পিছু নিলেন মারায়া ক্যারির। দেখা গেল, ছোটখাটো, শক্তপোক্ত পাঁচ-পাঁচটি কুকুর নিয়ে জগিংয়ে বেরিয়েছেন তিনি। কুকুরগুলো দৌড়ায়, সেগুলোর তালে তালে ক্যারিও ছোটেন পিছু পিছু। পিপল ম্যাগাজিন।