মারিয়া ক্যারির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস ধরে তিন-তিনটা কুকুরের যত্নআত্তি ও বিশেষ চিকিৎসা দিয়েও প্রাপ্য সম্মানীটুকু পাননি এক পশুচিকিৎসক। খেপে গিয়ে সিন্ডি ব্রেসলার নামের ওই চিকিৎসক আদালতে মামলা ঠুকে দিয়েছেন গায়িকা মারিয়া ক্যারির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, চিকিৎসকের বিল হয়েছে ৩৭ হাজার ৮০০ ডলার। অথচ মারিয়া ক্যারি তাঁকে মাত্র আট হাজার ২০০ ডলার দিয়েছেন। কী ধরনের সেবা দেওয়ায় এত বড় অঙ্কের বিল হলো, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ব্রেসলারের আইনজীবী। ওয়েবসাইট।