মার্কিন প্রেসিডেন্ট হতে চান ম্যাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ‘পপ কুইন’খ্যাত মার্কিন গায়িকা ম্যাডোনা। এমন ইচ্ছের কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট হয়ে মারণাস্ত্র তৈরির পেছনে যুক্তরাষ্ট্র সরকার যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে তা তিনি বন্ধ করতে চান।এ প্রসঙ্গে ম্যাডোনার উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘দেশ চালানোর ক্ষমতা পেলে আমি ভালো কিছু কাজ করতে চাই। একদিনে অবশ্য খুব বেশি পরিবর্তন আনা সম্ভব নয়। এ জন্য দীর্ঘ সময়ের জন্য প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করতে চাই। ক্ষমতা পেলে অস্ত্র তৈরির পেছনে অযথা অর্থ ব্যয় না করে সেটা আমি ব্যয় করব শিক্ষা এবং শিল্পের প্রসারের লক্ষ্যে।’খ্যাতি ও সাফল্যের জন্য আপস না করার মনোভাব খুবই জরুরি বলে মনে করেন ৫৩ বছর বয়সী এই গায়িকা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘খ্যাতিমান হওয়ার চেয়ে খ্যাতি ধরে রাখা অনেক বেশি কঠিন। সাফল্য ধরে রাখার জন্য গৎবাঁধা কোনো নিয়ম নেই। তবে যেকোনো কাজই ভালোবেসে করতে হবে। আত্মার সন্তুষ্টি না আসা পর্যন্ত কাজ নিয়ে নিরীক্ষা চালিয়ে যেতে হবে। শিল্প সৃষ্টির জন্য এটা খুবই জরুরি।’ পপ কুইন জানান, ‘নিজের কাজ নিয়ে শতভাগ সন্তুষ্ট না হলে কোনো কিছুর সঙ্গেই আপস করি না আমি।’