মার্কিন সরকারের বিরুদ্ধে জোহানসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য খাতে মার্কিন সরকারের বাজেট হ্রাসের ঘোর বিরোধিতা করেছেন হলিউডের অভিনেত্রী স্কারলেট জোহানসন। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ৩০ কোটি ডলার অনুদান কর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যতিক্রমী এক প্রচারণায় নেমেছেন জোহানসন। নতুন এক বিজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।বিজ্ঞাপনে জোহানসন বলেছেন, ‘এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি ব্যাহত হবে। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, জরায়ুমুখে ক্যানসার, স্তন ক্যানসার এমনকি মরণঘাতী এইচআইভি/এইডস পরীক্ষার জন্য সরকার এখন থেকে কোনো অর্থ বরাদ্দ দেবে না।’ ওয়েবসাইট।