মার্কিনবিদ্বেষী ছবি যাচ্ছে অস্কারে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগদাদের এক বাড়িতে একদল মার্কিন সেনা তল্লাশি চালাচ্ছে। দুর্বলমনা এক সেনার গুলিতে মারা যায় ছোট্ট একটি মেয়ে। এমনি গল্প নিয়ে তৈরি হয়েছে ফেয়ারওয়েল বাগদাদ ছবিটি। কিন্তু চমকে ওঠার মতো খবর হচ্ছে, ইরানি পরিচালক মেহদি নাদেরির বানানো মার্কিনবিরোধী এই ছবি যাচ্ছে ২০১১ সালের একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে। এ ব্যাপারে ৩৭ বছর বয়সী এই পরিচালক বলেন, ‘অনেকে বলাবলি করছে, ইরান সরকারের জন্য ছবিটি বানাতে প্রচুর অর্থ পেয়েছি আমি। কথাটা সত্যি না মিথ্যা, ছবি দেখলেই বোঝা যাবে।’ এক প্রশ্নের জবাবে মেহদি নাদেরি বলেন, ‘সিগারেটের পেছনে মার্কিন অভিনেতা সিন পেন যে খরচ করেন, বা সাজসজ্জার পেছনে নিকোল কিডম্যানের যে পরিমাণ অর্থ ব্যয় হয়, ফেয়ারওয়েল বাগদাদ বানাতে তার চেয়ে বেশি খরচ হয়নি।’ ওয়েবসাইট।