মার্ক্সকে নিয়ে মঞ্চনাটক লিখছেন আজাদ আবুল কালাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কিছুদিন বিরতি দিয়ে মঞ্চনাটক লিখছেন আজাদ আবুল কালাম। এবার তিনি লিখছেন কার্ল মার্ক্সের ওপর। তবে এখনো নাটকটির নাম ঠিক হয়নি। আজাদ আবুল কালাম জানান, নাটক লেখা এখনো পুরোপুরি শেষ হয়নি। আর অল্প কিছুদিন লাগবে। কার্ল মার্ক্স বেঁচে থাকলে সমাজতান্ত্রিক ধারণায় বর্তমান সময়ে বিশ্বে পুঁজিবাদীদের নিয়ে কী ব্যাখ্যা দিতেন এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তাঁর মন্তব্য কী হতো, এমন বিষয় নিয়েই এ নাটক। নাটকটি থিয়েটারওয়ালা রেপার্টরির ব্যানারে মঞ্চে আসবে। থিয়েটারওয়ালা রেপার্টরির প্রধান হাসান শাহরিয়ার বলেন, ‘এখনো নাটকটি লেখা শেষ হয়নি। আশা করছি শিগগিরই হয়ে যাবে এবং আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম নাগাদ কাজটি শুরু করতে পারব।’ নাটকটির নির্দেশনা দেবেন ফয়েজ জহির।