মার্গারেট থ্যাচার চরিত্রে মেরিল স্ট্রিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী মেরিল স্ট্রিপের ভক্তদের জন্য এটা সুখবর। তাঁর আগামী ছবি ‘দি আয়রন লেডি’তে তাঁকে মার্গারেট থ্যাচারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। দুবার অস্কার বিজয়ী মেরিল এরই মধ্যে ছবিটির শুটিং শুরু করে দিয়েছেন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবি মরগ্যান আর পরিচালনা করছেন ফিলিডা লয়েড। প্রধানমন্ত্রী হিসেবে মার্গারেট থ্যাচার যে শ্রেণীবৈষম্য ও লিঙ্গ বৈষম্য দূর করেছিলেন ছবিটিতে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।ছবিটিতে কাজ করার অনুভূতি সম্পর্কে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে মেরিল স্ট্রিপ জানান, মার্গারেট থ্যাচারের মতো একজন চ্যালেঞ্জিং নারীর ভূমিকায় অভিনয় করতে বেশ ভালোই লাগছে। তিনি বলেন, মার্গারেট থ্যাচারকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে আমার সব ধরনের চেষ্টা থাকবে।