মার্চ মাসে ‘সেই সব কণ্ঠস্বর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ২৬ জন ভাষাসৈনিককে নিয়ে তারেক মাহমুদ তৈরি করেছিলেন ধারাবাহিক তথ্যচিত্র একুশের যাত্রী। ফেব্রুয়ারি মাসজুড়ে সকালে চ্যানেল আইতে দেখানো হয়েছে অনুষ্ঠানটি। এবার তারেক মাহমুদ তৈরি করেছেন আরেকটি ধারাবাহিক তথ্যচিত্র, নাম সেই সব কণ্ঠস্বর।তারেক মাহমুদ জানান, তাঁর এই ধারাবাহিক তথ্যচিত্রে থাকছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৩০ জন শিল্পী, লেখক ও কলাকুশলীর সাক্ষাৎকার। ৩১ পর্বের ধারাবাহিক তথ্যচিত্রটি চ্যানেল আইতে দেখানো হবে পুরো মার্চ মাস সকাল সাতটা ৩৫ মিনিটে।