আইয়ুব বাচ্চু, আপনি তো সিঙ্গাপুরে গিয়েছিলেন। কবে ফিরলেন?গত শনিবার। হঠাৎ সিঙ্গাপুরে গেলেন?একটু চেকআপ করার জন্য। চিকিৎসকদের সঙ্গে কথা হলো। তাঁরা কিছু ওষুধ দিয়েছেন। আরও কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।কেমন আছেন?আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আস্তে আস্তে ঠিক হচ্ছে। শরীরটাকে তো একেবারে মেশিন বানিয়ে ফেলেছিলাম। মেশিনের মতো কাজ করেছি। তাও আবার বিরতিহীনভাবে। আমার মতো এভাবে কেউ কাজ করেনি। এখন কোথায় আছেন?বাসায়। পরিবারের সবার মাঝে আছি। গান গান করে তো কাউকে কোনো সময় দিতে পারিনি। এবার আমার স্ত্রী আর ছেলে অনেক দিন পর আমাকে কাছে পেয়েছে। আমার ছেলে তাজওয়ার ক্লাস নাইনে পড়ছে। গান নিয়ে কিছু ভাবছেন?না না, গিটার নিয়ে একা একা প্র্যাকটিস করছি। ব্যান্ডের সঙ্গে কবে থেকে প্র্যাকটিস শুরু করবেন?ইচ্ছা আছে এ মাসের শেষ সপ্তাহ থেকে। মঞ্চে আবার আপনাকে কবে দেখতে পাব?মার্চে আবার মঞ্চে ফিরব। ‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতার কাজ তো শুরু হয়ে গেছে। আমি এই প্রতিযোগিতার একজন বিচারক। আমরা বিচারকেরা বসব মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে।আপনার অসুস্থতার খবর শুনে অনেকেই প্রথম আলো কার্যালয়ে ফোন করেছেন, আপনার খবর জানতে চেয়েছেন।আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার গানের ভক্ত-শ্রোতা, আত্মীয়, পরিচিত-অপরিচিতজন, শুভাকাঙ্ক্ষী—যাঁরা আমার সুস্থতার জন্য দোয়া করেছেন, শুভকামনা জানিয়েছেন; তাঁদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসাই আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে এনেছে। আমি আবার গান গাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি।