মার্চে ছেলেকে নিয়ে দেশে ফিরছেন শাবনূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবনূর
শাবনূর

গত ২৯ ডিসেম্বর ছেলের মা হয়েছেন অস্ট্রেলিয়া-প্রবাসী অভিনেত্রী শাবনূর। সিডনির অবার্ন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে-সন্তানের জন্ম দেন তিনি। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মার্চের প্রথম সপ্তাহে ছেলেকে নিয়ে দেশে ফিরবেন শাবনূর। তবে এখনো পর্যন্ত শাবনূর হাসপাতালে রয়েছেন বলে জানিয়েছেন ছোট বোন ঝুমুর।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি জানান, মা ও ছেলে দুজনেই আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাই মা ও ছেলে দুজনের জন্য দোয়া করবেন।’
শাবনূরের স্বামী অনীক মাহমুদও রয়েছেন ঢাকায়। একই কথা বললেন তিনিও। অনীক জানিয়েছেন, ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমার অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব হয়নি। মা হওয়া সময় শাবনূরের পাশে থাকতে না পারার কারণে কিছুটা দুঃখবোধ থেকেই গেলো। চেষ্টা করছি সবকিছু গুছিয়ে যাওয়ার। আর যদি না হয় তাহলে মার্চে দেশে ফেরার পর সবাই নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা পরিকল্পনা করেছি। সবাই শাবনূর ও আইজানের জন্য দোয়া করবেন।’
ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’। এ ছবিতে শাবনূর ছাড়াও অভিনয় করেছিলেন মৌসুমী, ফেরদৌস প্রমুখ। মার্চে শাবনূরের দেশে ফেরার পর আটকে থাকা ছবির কাজ শেষ করবেন। পাশাপাশি সবকিছু গুছিয়ে নিয়ে নতুন করে ছবিরও কাজ শুরু করবেন বলেও জানান তিনি।