মার্চে ঢাকায় 'এ ডিফরেন্ট রোমিও-জুলিয়েট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে এ ডিফরেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের শিল্পী, নির্দেশক ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা
ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে এ ডিফরেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের শিল্পী, নির্দেশক ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা

আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ প্রতিবন্ধী তরুণ শিল্পীদের নিয়ে যুক্তরাজ্যের গ্রেয়াই থিয়েটার ও বাংলাদেশের ঢাকা থিয়েটার যৌথভাবে শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট নাটকটি মঞ্চস্থ করবে। ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠেয় এ আয়োজনের নাম ‘এ ডিফরেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’। নাটকটি যৌথভাবে নির্দেশনা দিচ্ছেন গ্রেয়াই থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর জেনি সিলি ও ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন ফর দ্য প্যারালাইজড (সিআরপি) বাংলাদেশ, ব্র্যাক বাংলাদেশ রিফর্ম ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট, গভর্নেন্স অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ব্রিজ) এবং গ্রাম থিয়েটার থেকে প্রতিবন্ধী শিল্পীরা এ নাটকে অংশ নেবেন।
গতকাল দুপুরে ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর বারবারা উইকহ্যাম ও ডেপুটি ডিরেক্টর ম্যাট পিউসি।