মার্টিন চরিত্রে স্যামুয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো থিয়েটারে পা রাখতে যাচ্ছেন হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন। ৬২ বছর বয়সী এই অভিনেতাকে দেখা যাবে কিংবদন্তি রাজনীতিবিদ মার্টিন লুথার কিং জুনিয়রের চরিত্রে। ক্যাটোরি হলের লেখা নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল লন্ডনে, ২০০৯ সালে। স্যামুয়েলকে রাজি করাতে পেরে প্রযোজক জিন ডওমেনিয়ান ও সোনিয়া ফ্রায়েডম্যান জানান, তাঁরা শিহরিত ও সম্মানিত বোধ করছেন! আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের বার্নার্ড বি জ্যাকবস থিয়েটারে মঞ্চস্থ হবে নাটকটি। ওয়েবসাইট।