মার্ভেলের সুপার হিরোইন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক সুপার হিরোর জন্ম দিয়েছে ‘মার্ভেল কমিকস’। মার্ভেল-এরই সুপার হিরোদের একজন থর। দুই বছর আগে মুক্তি পেয়েছে থর ছবিটি। তখন ‘থর’ চরিত্রে অভিনয় করেছিলেন ক্রিস হেমসওয়ার্থ। ২০১৩ সালের নভেম্বরে মুক্তি পাবে থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড। এই ছবিতে অভিনয় করেছেন নাটালি পোর্টম্যান। তাঁর প্রশ্ন, সুপার হিরোগিরি শুধু পুরুষেরাই করবেন কেন?
হ্যাঁ, এবার একজন নারীকে কেন্দ্র করে একটি সুপার হিরো ছবি নিয়ে আসছে মার্ভেল এন্টারটেইনমেন্ট।
থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড ছবির প্রচারণা চালানোর সময় পোর্টম্যান বলেন, ‘অবশ্যই বেশ কিছু শক্তিশালী নারী চরিত্র আছে। কিন্তু শুধু একজন নারীকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে রেখে এ ধরনের ছবি নির্মাণ মানেই রোমাঞ্চকর কিছু। আমার ধারণা, এ ধরনেরই একটি ছবি দর্শক দেখতে পাবেন।’ পিটিআই।