মার্শাল আর্ট শিখবেন সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার আর সনাতন কায়দায় শত্রুর মোকাবিলা নয়, চাই নতুন ঝকমারি। সালমান খান তাই প্রস্তুতি নিচ্ছেন মার্শাল আর্ট শেখার জন্য। আসছে সেপ্টেম্বর থেকে ফরাসি স্টান্ট পরিচালক ফিলিপ গঁগার কাছ থেকে হাতে-কলমে এই শিক্ষা নেবেন সালমান। যে ছবির জন্য মার্শাল আর্ট শেখা, সেটির নাম কিক। এর পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। কেবল মারপিটের মধ্যে নতুন প্যাঁচঘোঁচই নয়, শুটিংয়ের জন্য নতুন জায়গাও ঠিক করে ফেলেছেন এই পরিচালক। সালমান তাঁর জারিজুরি প্রকাশ করবেন কোরিয়ার মাটিতে। সেখানকার ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠানও শুটিংয়ের জন্য যাবতীয় সুবিধা দেবে। ওয়েবসাইট।