মার্সিডিজ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্সিডিজ গাড়ির প্রেমে পড়েছেন কারিনা কাপুর। সেটা সম্ভবত এখন বলাই যায়। ৭৫ লাখ রুপি দামে কিনেছেন নিজের জন্য নতুন একটি মার্সিডিজ গাড়ি। অন্যদিকে বড় বোন কারিশমা কাপুরকে তিনি উপহার দিতে যাচ্ছেন ঝা চকচকে আরেকটা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি। এটি হবে কারিশমার অনাগত সন্তানের জন্য কারিনার উপহার। মজার ঘটনা, এই কারিনার মতো মার্সিডিজ প্রীতি তাঁর প্রেমিক সাইফ আলী খানেরও। সাইফও নাকি চিন্তাভাবনা করছেন পুরো দুই কোটি রুপি দাম দিয়ে আরেকটি মার্সিডিজ কেনার। সব মিলিয়ে তাঁরা এবার হতে চলেছেন মার্সিডিজ পরিবার। ওয়েবসাইট।