মালবিকা সেনের ধ্রুপদি নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শুক্রবার শরৎ-সন্ধ্যায় দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করে ঢাকার দর্শক-শ্রোতাদের মুগ্ধ করলেন ভারতের বিশিষ্ট নৃত্যশিল্পী মালবিকা সেন। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উপচে পড়া দর্শক-শ্রোতার উপস্থিতিতে তিনি পরিবেশন করেন ভরতনাট্যম এবং কুচিপুড়ি নাচ। নৃত্য পরিচালনায় ছিলেন গুরু থাঙ্কুমুনি কুট্টি। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে নৃত্যসন্ধ্যার উদ্বোধন করেন রেলমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন, ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। আজ শনিবার সন্ধ্যায় শিল্পী মালবিকা সেন নৃত্য পরিবেশন করবেন চট্টগ্রামের মুসলিম হলে। রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাঁর নৃত্যসন্ধ্যা হবে আগামী ৮ অক্টোবর এবং ১০ অক্টোবর নৃত্য পরিবেশন করবেন রংপুর টাউন হলে।