মালবিকা সেনের নৃত্যসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে একক নৃত্য পরিবেশন করবেন ভারতের বিশিষ্ট নৃত্যশিল্পী মালবিকা সেন। অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। শিল্পী চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরেও নৃত্য পরিবেশন করবেন।আজকের অনুষ্ঠানে তিনি ভরত নাট্যম এবং কুপিপুডি নৃত্য পরিবেশন করবেন। নৃত্য পরিচালনা করেছেন গুরু থাঙ্কুমুনি কুট্টি। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।আগামীকাল শনিবার সন্ধ্যায় শিল্পী মালবিকা সেন নৃত্য পরিবেশন করবেন চট্টগ্রামের মুসলিম হলে। রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাঁর নৃত্যসন্ধ্যা হবে আগামী ৮ অক্টোবর এবং ১০ অক্টোবর নৃত্য পরিবেশন করবেন রংপুর টাউন হলে। বিজ্ঞপ্তি।