মালয়েশিয়ায় 'স্বপ্নভূমি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানভীর মোকাম্মেল পরিচালিত প্রামাণ্যচিত্র স্বপ্নভূমি দেখানো হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ১৬ ও ১৭ জুন ছবিটির প্রদর্শনীর আয়োজন করেছে মালয়েশিয়ার জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন।
বাংলাদেশের উর্দুভাষী মুসলমান আর জেনেভা ক্যাম্প নিয়ে তানভীর মোকাম্মেল তৈরি করেন ৯০ মিনিটের ছবিটি। চিত্রগ্রহণ করেন আনোয়ার হোসেন, আবহসংগীত করেন সৈয়দ সাবাব আলী আরজু আর গবেষণায় ছিলেন শফিউর রহমান। স্বপ্নভূমির সহকারী পরিচালক উত্তম গুহ।