মালাইকার পরবর্তী আইটেম গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চল্ ছাইয়া ছাইয়া’র বহু বছর পর এল ‘মুন্নি’। বলিউড সিনেমায় দুই সুপার হিট আইটেম গানে নেচে-গেয়ে বাজিমাত করেছিলেন মালাইকা অরোরা খান। অসাধারণ এই সাফল্যের পেছনে আরেকজন ছিলেন। নেপথ্যের সেই মানুষটি কোরিওগ্রাফার ফারাহ খান। গান দুটির কোরিওগ্রাফি তাঁরই করা। বাসি খবর নিয়ে কাটাছেঁড়া রেখে এবার টাটকা খবরটা শুনুন। ‘মুন্নি বদনাম হোয়ি’র আকাশচুম্বি সাফল্যের পর বহু পরিচালক মালাইকার দ্বারে ধরনা দিয়েও কলকে পাননি। তবে সাজিদ খানকে ফেরাতে পারেননি মালাইকা। হাউসফুল ২ ছবির আইটেম গানে আমন্ত্রণ জানানো হয় মালাইকাকে। সঙ্গে ফারাহ খানও থাকছেন। ফারাহর কথা শুনেই দ্বিমত করেননি মালাইকা। ‘তৃতীয়বারের মতো ফারাহ-মালাইকা জুটি একত্রে কাজ করবেন। আশা করি, গানটি আগামী বছরের সেরা আইটেম গানের তালিকায় নাম লেখাবে।’ বললেন সাজিদ। টিএনএন।