মালালার জন্য গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

সারা বিশ্বে সমাদৃত হলেও নিজ দেশের কট্টরপন্থীরা এখনো তাঁর ওপর নাখোশ। পাকিস্তানের গোঁড়া মৌলবাদী শ্রেণীর কাছে মালালা ইউসুফজাইয়ের কোনো কদর নেই। তার পরও মালালার নামে গান বাঁধল পাকিস্তানের ব্যান্ড দল ‘লাল’। দুটো গান বানিয়েছে রক ব্যান্ডটি। ‘ডরতে হ্যায় বুন্দুকোওয়ালি’ ও ‘ইউ গিভ মি হোপ মালালা’।
দুটো গানই পাকিস্তানের বেশির ভাগ মানুষের কাছে ভীষণ প্রিয় হয়েছে। তবে কেউ কেউ নিন্দাও জানাচ্ছে। ব্যান্ড দলের প্রধান গায়ক তৈমুর বলেছেন, ‘হ্যাঁ, মালালাকে সমর্থন করে দুটো গান করার জন্য অনেকেই আমাদের নিন্দা জানিয়ে চিঠি পাঠাচ্ছে। এখনো অবশ্য সে রকম কোনো হুমকি পাইনি।’ তালেবানদের বিরুদ্ধে মালালার আন্দোলনে তাঁরা সমর্থন দিয়ে যাবেন বলে জানিয়েছেন তৈমুর। পিটিআই।