মালালার বন্ধু বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

দুজনই প্রায় সমবয়সী। দুজনের মধ্যে আরও বড় একটা মিল, অল্প বয়সেই বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন। দুজনের পৃথিবী অবশ্য ভিন্ন। সেই দুই পৃথিবীর মানুষ মালালা ইউসুফজাই আর জাস্টিন বিবার এখন বন্ধু।সম্প্রতি ফেসটাইম (অ্যাপেলের ভিডিওকথনের অ্যাপ) ব্যবহার করে কথা বললেন দুজন। বিবার এ নিয়ে টুইট করেছেন। ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে ‘লাভ’ হ্যাশট্যাগ দিয়েছেন।

জাস্টিন বিবার
জাস্টিন বিবার

সম্প্রতি একের পর এক ভুল কারণে খবরে আসা বিবার হয়তো আবার সুবোধ বালকটি হয়ে উঠতে চাইছেন। ভিডিওকথনে মালালাকে তাঁর সামাজিক কাজে সব রকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন এই সংগীততারকা। টুইট করে বলেছেন, ভিডিওতে নয়, সামনাসামনিই মালালার সঙ্গে দেখা করতে চান তিনি। এক্সপ্রেস ট্রিবিউন।