মালয়েশিয়া ও সিঙ্গাপুরে জেমসের কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়া ও সিঙ্গাপুরে দুটি বড় কনসার্টে অংশ নিতে যাচ্ছেন জেমস। মালয়েশিয়ার কুয়ালালামপুরের নেগারা স্টেডিয়ামে ২৫ জুন এবং পরদিন সিঙ্গাপুরের ফোর্ট কেনিং পার্কে কনসার্ট দুটি অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এই দুটি দেশে গান করবেন তিনি। কনসার্ট দুটির আয়োজন করেছে সিঙ্গাপুরের ক্রসওয়ার প্রোডাকশন্স।জানা গেছে, জেমসের কনসার্ট ঘিরে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জেমসের বিভিন্ন গানের মিউজিক ভিডিওর অংশবিশেষ নিয়ে স্থানীয় একাধিক বেসরকারি টিভি চ্যানেলে কনসার্টটির বিজ্ঞাপনচিত্র প্রচারিত হচ্ছে। টাঙানো হয়েছে প্ল্যাকার্ড ও ডিসপ্লে বোর্ড।জেমস বলেন, ‘সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাঁরা অনেক পরিশ্রম করে দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। গানের মাধ্যমে তাঁদের আনন্দ দেওয়ার সুযোগ পেয়ে আমিও আনন্দিত।’