মালয়েশিয়ায় ‘লালটিপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের স্যানটুল সিনেমায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি লালটিপ। এ উপলক্ষে কুয়ালালামপুরের উইশিমা ফুই ছিউ হলে ৭ জুলাই দিনব্যাপী বাংলাদেশি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় থাকছে ব্যাংক, খাবার, রিয়েল এস্টেট ও ইলেকট্রনিক্স পণ্যের স্টল। আরও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নেবেন লালটিপ চলচ্চিত্রের অভিনয়শিল্পী ইমন, কুসুম শিকদার, এ টি এম শামসুজ্জামান ও সোহেল খান। সঙ্গে আরও থাকবেন সংগীতশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন। মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত থাকবে পুরো আয়োজন।লালটিপ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘শুরুতে স্যানটুল সিনেমায়, পরে আরও কয়েকটি প্রেক্ষাগৃহে লালটিপ ছবি প্রদর্শন করা হবে। পুরো সপ্তাহে নয়, ছবিটি দর্শক উপভোগ করতে পারবেন সপ্তাহের ছুটির দিনে—শনি ও বোরবার।’বাংলাদেশে ছবিটি মুক্তি পেয়েছে এ বছরের ফেব্রুয়ারি মাসে। এরপর ৩ জুন ফ্রান্সের প্যারিসের ব্রাদি হলে চলচ্চিত্রটি দর্শক উপভোগ করেন। এ উপলক্ষে ২ জুন প্যারিসের অদূরে লাকর্নভ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালটিপ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন স্বপন আহমেদ।