মালয়েশিয়ায় 'সুতপার ঠিকানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পর মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সুতপার ঠিকানা। ছবির ইংরেজি নাম ‘হার ওন অ্যাড্রেস’। পরিচালক প্রসূন রহমান জানান, নারী দিবস সামনে রেখে স্থানীয় পরিবেশক ও প্রদর্শক প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হলগুলো হলো কুয়ালালামপুরের মিডভ্যালি ও প্যাভিলিয়ন মেগা মল, পেতালিং জায়ার ওয়ান উতামা মেগা মল এবং পেনাংয়ের গুর্নে প্লাজা। এর আগে গতকাল বুধবার ছবিটির দুটি প্রদর্শনী হয়েছে কুয়ালালামপুরের মিডভ্যালির গোল্ডেন স্ক্রিন সিনেমার একটি প্রেক্ষাগৃহে। সকালের প্রদর্শনীটি ছিল সংবাদকর্মীদের জন্য আর সন্ধ্যার প্রদর্শনীতে ছিলেন মালয়েশিয়ার নারীদের সংগঠন ‘অল উইমেনস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া’র কর্মকর্তা ও সদস্যরা। শিগগিরই মালয়েশিয়া ও ব্রুনাইয়ের দুটি টিভি চ্যানেলে দেখানো হবে ছবিটি।
২০১৫ সালের মে মাসে মা দিবস উপলক্ষে ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সরকারি অনুদানের ছবি সুতপার ঠিকানা। এরপর বিকল্প উপায়ে দেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ে দেখানো হয় ছবিটি।