মাসকটে ‘বাংলাদেশ নাইটস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘পঞ্চম ওমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ চ্যানেল আই বাংলাদেশ নাইটস’। মাসকটে কুরুম পার্কে সিটি এমফি থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাব।দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেবেন আইয়ুব বাচ্চু, মমতাজ, বারী সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, মিলা, নোবেল, মীম, শখ, নৃত্যশিল্পী সোহেল ও তাঁর দল এবং চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন হাসান আবিদুর রেজা।