মাসজুড়ে তিন চ্যানেলে চয়নিকার নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চয়নিকা চৌধুরী প্রথম নাটক পরিচালনা করেন ২০০১ সালে। এবার রোজার ঈদের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচারিত হয়েছে তাঁর পরিচালিত ২০০তম নাটক। নাম জুয়াড়ি। চয়নিকা চৌধুরীর পরিচালনার যুগপূর্তি আর ২০০টি একক নাটক ও টেলিছবি নির্মাণ উপলক্ষে এটিএন বাংলা, একুশে টিভি ও মাছরাঙা টেলিভিশনে সেপ্টেম্বর মাসজুড়ে প্রচারিত হবে চয়নিকা চৌধুরী পরিচালিত কিছু নাটক।
মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্রবার রাত ১২টায় প্রচারিত হবে আমি হয়তো মানুষ নই, সূর্যাস্তের আগে, পোড়া প্রেম ও গোলমাল। এটিএন বাংলায় প্রতি বৃহস্পতিবার বেলা পৌনে একটায় প্রচারিত হবে মায়া, নীল মলাট, বিকেলের আলো, হারায়ে খুঁজি তারে, নীল কুয়াশায়। একুশে টিভিতে প্রতি শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে আমি তুমি তিনজনে, নির্বাচিত দুঃখ-কষ্ট, জায়গাসুদ্ধ বাড়ি ও এসএমএস। সব কটি নাটকই পুনঃপ্রচার করা হবে।