মাসব্যাপী বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টলে থরে থরে সাজানো বই । ক্রেতা-পাঠক স্টল থেকে স্টলে ঘুরে ঘুরে বই দেখছেন। এ চিত্র গণগ্রন্থাগার কেন্দ্রে আয়োজিত মাসব্যাপী বইমেলার। স্বাধীনতার চল্লিশতম বর্ষ উপলক্ষে এর আয়োজন করে বেসরকারি সংস্থা পদক্ষেপ। গতকাল বৃহস্পতিবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। মেলায় প্রায় অর্ধশত প্রকাশনীর স্টল রয়েছে। স্টল খোলা থাকবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।