চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন মাসুদ পারভেজ সোহেল রানা ও ডিপজল। এবং তাঁদের নেতৃত্বে একটি প্যানেল গঠন করা হয়েছে। এখানে রয়েছেন সোহেল রানা, ডিপজল, ওস্তাদ জাহাঙ্গীর আলম, শরিফুদ্দিন খান দিপু, শেখ নজরুল ইসলাম, মিজু আহমেদ, ড্যানি সিডাক, মনতাজুর রহমান আকবর, মোশারাফ হোসেন, সাইদুর রহমান মানিক, রফিক উদ্দিন, আনোয়ার চৌধুরী, শামীম ওসমান, আবুল কালাম, জহির শাহ, কিশোর সাহা, মুজাম্মেল হোসেন, মাসুদ রানা, জাহাঙ্গীর রহমান, আরিফুজ্জামান, হারুন অর রশিদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সোহেল রানা-ডিপজল প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি সোহেল রানা। তবে তিনি টেলিফোনে নিজের বক্তব্য তুলে ধরেন। আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন।