মাস্টার ক্লাস অন স্ক্রিন রাইটিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া ও ইএমকে সেন্টার যৌথভাবে আয়োজন করছে চিত্রনাট্যের ওপর বিশেষ কর্মশালা ‘মাস্টার ক্লাস অন স্ক্রিন রাইটিং’। কর্মশালায় চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ায় চিত্রনাট্যের কৌশলের নান্দনিক দিকসহ চিত্রনাট্যের আন্তর্জাতিক বাজার সম্পর্কে ধারণা দেবেন আমেরিকান ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ভাইস ডিন জো পেটরিকা।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে কর্মশালা শেষে সনদ দেওয়া হবে।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া, ৬১/এ লেক সার্কাস, কলাবাগান; ইএমকে সেন্টার, মাইডাস সেন্টার, বাড়ি-৫, সড়ক-১৬ (পুরাতন ২৭), ধানমন্ডি ঠিকানায় যোগাযোগ করতে হবে।