মাস্টারদাকে নিয়ে তৈরি ছবির প্রচারণা চালাচ্ছেন অভিষেক ও দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেনকে নিয়ে তৈরি হলো খেলে হাম জি জান সে। এ ছবির প্রচারণার জন্য গত শনিবার কলকাতায় এসেছেন অভিষেক বচ্চন ও দীপিকা পাড়ুকোন। আছেন ছবিটির পরিচালক আশুতোষ গোয়াড়িকরসহ আরও অনেকে। ওই দিন কলকাতার একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা।হিন্দিতে তৈরি এ ছবিতে মাস্টারদার ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। আর কল্পনা দত্তের ভূমিকায় আছেন দীপিকা পাড়ুকোন। প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় বিশাখা সিং আর গনেশ ঘোষের ভূমিকায় অভিনয় করেছেন সম্রাট মুখোপাধ্যায়। ছবিটি তৈরি হয়েছে কল্পনা দত্তের পুত্রবধূ মানিনী চট্টোপাধ্যায়ের উপন্যাস ডু অ্যান্ড ডাই অবলম্বনে।