মাহফুজ আহমেদের মেয়ে আরাধ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছোটপর্দায় কতবার যে বাবা হয়েছি, তার কোনো হিসাব নেই। সেগুলো ছিল শুধুই অভিনয়। কিন্তু এবার আমার মধ্যে অন্য রকম এক অনুভূতি কাজ করছে। বাবা হওয়ার যে কী আনন্দ, তা আমি অনুভব করছি।’ বললেন অভিনেতা ও নাট্য পরিচালক মাহফুজ আহমেদ। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন আরাধ্য। পুরো নাম মওরীন আরাধ্য আহমেদ। মাহফুজ আহমেদ জানান, নামটা আগেই চূড়ান্ত করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মাহফুজ আহমেদের স্ত্রী ইশরাত জাহান কাদেরের অস্ত্রোপচার করেন চিকিৎসক নুসরাত জামান। মাহফুজ আহমেদ আরও জানান, তাঁর স্ত্রী ও সন্তান সুস্থ আছে।