মাহফুজ-ইশরাতের সংসারে এবার পুত্র সন্তান

মাহফুজ আহমেদ ও ইশরাত
মাহফুজ আহমেদ ও ইশরাত

এবার পুত্রসন্তানের বাবা হলেন অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ। গতকাল বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাহফুজের স্ত্রী ইশরাত জাহান কাদেরের অস্ত্রোপচার করা হয়। জানা গেছে, মা এবং নবজাতক দুজনই সুস্থ আছে।
মাহফুজ আহমেদ এখন সিঙ্গাপুরে জিরো ডিগ্রি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। কাল শুক্রবার তিনি দেশে ফিরবেন। সিঙ্গাপুর থেকে তিনি ছেলে এবং স্ত্রীর জন্য সবার দোয়া চেয়েছেন। তিনি জানান, ছেলের নাম রেখেছেন মারভিন আহমেদ। এর আগে মাহফুজ আহমেদ কন্যাসন্তানের বাবা হয়েছেন। মেয়ের নাম আরাধ্য।