মাহফুজ ভার্সেস জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফুজ ভার্সেস জয়। এটি একটি নাটকের নাম। আর চরিত্র দুটিতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ ও জয়। অভিনয়জগতের শিল্পীদের গল্প নিয়ে নাটকটির কাজ হবে শ্রীলঙ্কার কলম্বোয়। এটি পরিচালনা করবেন অভিনয়শিল্পী জয়। তিনি বলেন, ‘রাজনৈতিক নানা কারণে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নাটকের শুটিং করা সম্ভব হয়নি। আমার এক বোনের স্বামী ওখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁর কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়েই আমরা শ্রীলঙ্কায় শুটিং করতে যাচ্ছি।’জানালেন, ২০ জুলাই থেকে নাটকটির শুটিং হবে কলম্বোয়।নাটকটির গল্প প্রসঙ্গে জয় জানালেন, অভিনয়শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, অসুস্থ প্রতিযোগিতা নিয়ে পুরো গল্পটি। নাটকে কোনো নারী-চরিত্র থাকছে না। আর এ নাটকে অভিনয় করবেন ১০ জন জনপ্রিয় পরিচালক। জয় আরও জানান, এবার ঈদে তিনি সাতটি নাটক তৈরি করছেন। মাহফুজ ভার্সেস জয় এর মধ্যে একটি।