মাহফুজের নতুন ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমার দোয়ায় ভালো আছি মা। বিদেশে কর্মরত শ্রমিকদের গল্প নিয়ে মাহফুজ আহমেদ তৈরি করেছিলেন ধারাবাহিকটি। এবার এর সিকুয়াল তৈরি করছেন তিনি। নাম মাগো তোমার জন্য। মধ্যপ্রাচ্যে কর্মরত পুরুষ ও নারী শ্রমিকদের জীবন, সুখ-দুঃখ আর আনন্দ-বেদনার গল্প থাকছে এতে। ১ সেপ্টেম্বর কাতারে শুরু হচ্ছে এই ধারাবাহিক নাটকের শুটিং।মাহফুজ আহমেদ জানান, ৫২ পর্বের এই ধারাবাহিকের বিদেশ অংশের শুটিং হবে কাতার, সৌদি আরব ও বাহরাইনের সীমান্ত এলাকায়। আর এর জন্য প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। এদিকে কাতারে যাওয়ার আগে মাহফুজ শনিবার থেকে পাঁচ পর্বের একটি ধারাবাহিকের কাজ শুরু করছেন। নাম বুনো চালতার গায়ে। চিত্রনাট্য রচনা করেছেন প্রসূন রহমান। নাটকটির গল্প নোয়াখালীর এক প্রত্যন্ত এবং পিছিয়ে থাকা গ্রাম নিয়ে।