প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষা আন্দোলনের প্রথম কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯০তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি গতকাল বিকেলে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনায় অংশ নেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও নিশাত জাহান। সভাপতি ছিলেন একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
শিল্পী ফাহমিদা খাতুনের কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। মাহবুব উল আলম চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে নিশাত জাহান রানা নির্মিত ‘একুশের প্রথম কবিতার কবি’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।