মাহিদুল ইসলামের অ্যালবাম প্রকাশনা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিদুল ইসলামের নতুন আবৃত্তি অ্যালবাম প্রকাশিত হবে আজ রোববার। অ্যালবামের কবিতাগুলো নেওয়া হয়েছে কবি হুমায়ুন কবিরের ঘরণী কাব্যগ্রন্থ থেকে। প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে থাকবে আবৃত্তি পরিবেশনা। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে এ অনুষ্ঠানের আয়োজন করেছে আবৃত্তি মেলা।
সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হবে অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন কবি নির্মলেন্দু গুণ। বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের, আবৃত্তিশিল্পী লায়লা আফরোজ ও মো. আহ্কাম উল্লাহ এবং অভিনয়শিল্পী তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত।