মাহির পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশা: দ্য লিডার ছবিতে মাহি
দেশা: দ্য লিডার ছবিতে মাহি

বছরের শেষটা হচ্ছে মাহিকে দিয়ে। অন্যদিকে আগামী বছরের শুরুতেও মাহি থাকবেন বড় পর্দাজুড়ে। নতুন বছরের প্রথম ভাগেই চারটি ছবি মুক্তি পাবে এ অভিনেত্রীর।
এ বছরের শেষ সপ্তাহে অর্থাৎ ২৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার দেশা: দ্য লিডার ছবিটি। নতুন বছরের শুরুর দিকেই থাকছে মাহির আরও একটি ছবি, সাফি উদ্দীন সাফি পরিচালিত ওয়ার্নিং। এটি মুক্তি পাবে ৯ জানুয়ারি। একই মাসের ২৩ তারিখে জাজের আরও একটি ছবি রোমিও ভার্সেস জুলিয়েট-এও মূল নারী চরিত্রে দেখা যাবে তাঁকে। পরপর ছবির মুক্তি নিয়ে মাহি বলেন, ‘বিষয়টি আনন্দের। বছরের শেষ এবং নতুন বছরের শুরু থেকেই টানা কয়েক মাস আমার ছবিগুলো প্রেক্ষাগৃহে থাকবে। লম্বা সময় ধরে দর্শকের কাছাকাছি থাকা যাবে।’
৬ ফেব্রুয়ারি সাফি পরিচালিত আরও একটি ছবি মুক্তি পাবে। এতেও থাকছেন মাহিয়া মাহি। ছবির নাম বিগ ব্রাদার। এরপর মার্চ মাসে ছোট্ট একটা বিরতি শেষে ১০ এপ্রিলে মাহি ফিরবেন অনেক দামে কেনা ছবিটি দিয়ে।
এর পাশাপাশি মাহি অগ্নি-২, নিয়তি, ওয়ারিশ—তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। মাহি জানান অগ্নি-২ জানুয়ারি, নিয়তি মার্চ এবং ওয়ারিশ-এর শুটিং জুন থেকে শুরু হতে পারে।