মাহির স্করপিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিয়া মাহি
মাহিয়া মাহি

মাহিয়া মাহি চলচ্চিত্রে অভিনয় করছেন আড়াই বছর হলো। এরই মধ্যে তাঁর ১০টি ছবি মুক্তি পেয়েছে। এবার জানালেন, তিনি চলচ্চিত্র প্রযোজনা করবেন। তবে অভিনয়টা বাদ নিয়ে নয়, তিনি চলচ্চিত্র প্রযোজনা করবেন অভিনয়ের পাশাপাশি। প্রযোজনা প্রতিষ্ঠানের নামও চূড়ান্ত করে ফেলেছেন তিনি। মাহির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম স্করপিয়ন। গত রোববার দুপুরে মুঠোফোনে মাহি বললেন, ‘আপাতত এই নামটিই চূড়ান্ত করেছি।’
মাহি জানান, তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি নিয়তি। পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। শুটিং শুরু হবে নভেম্বর মাসে।
এখনই চলচ্চিত্র প্রযোজনা করা প্রসঙ্গে মাহি বললেন, ‘চলচ্চিত্রের সময়টা বদলে যাচ্ছে। সামনে ভালো দিন আসছে। আমি এ সময়ের একজন সাক্ষী হয়ে থাকতে চাই।’
নিয়মিত ছবি প্রযোজনার ব্যাপারে তিনি বললেন, ‘কাজটি আমি নিয়মিতই করতে চাই।’
মাহি এখন অভিনয় করবেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার রোমিও ভার্সেস জুলিয়েট ছবিতে। এই ছবিতে মাহির সঙ্গে অভিনয় করবেন ভারতের বাংলা ছবির নায়ক অংকুশ। ১৬ সেপ্টেম্বর থেকে লন্ডনে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা আছে। ভিসা জটিলতা না হলে ১৩ সেপ্টেম্বর লন্ডন যাচ্ছেন মাহি।
এদিকে সম্প্রতি ফেয়ার অ্যান্ড লাভলির পক্ষ থেেক মাহি ঘুরে এলেন রাজশাহী। সাতজন ভোক্তার বাসায় গিয়ে তাঁদের হাতে তুলে দেন এক বছরের ফ্রি ফেয়ার অ্যান্ড লাভলি।
সারাদেশ থেকে অসংখ্য ভোক্তা অংশ নেন এ আয়োজনে। মাহি জানালেন, এভাবেই তিনি সারাদেশের নির্বাচিত ভোক্তাদের হাতে পৌঁছে দেবেন এক বছরের ফ্রি ফেয়ার অ্যান্ড লাভলি।