মায়াজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় দেখানো হবে নাটক মায়াজাল। রচনা ও পরিচালনা করেছেন সেজান মাসুদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, মিশু সাব্বির, আইরিন, নাফা, রিফাত চৌধুরী, তারিক স্বপন প্রমুখ।লিমিয়ার পছন্দের পরিচালক ইমন শাহরিয়ার। এক দিন কফি শপে তাদের পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব। ইমনের বন্ধুত্ব প্রেমের দিকে গড়াতে চাইলে থামিয়ে দেয় লিমিয়া। কারণ, ফয়সালের সঙ্গে লিমিয়ার দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক। ফয়সালকে বাদ দিয়ে লিমিয়া কিছুই ভাবতে পারে না। কাজেই ইমনের প্রেমের প্রস্তাবে সে সাড়া দেয় না। ফয়সালের সঙ্গে ইমনের তুলনা সে কখনোই করতে চায়নি। এদিকে ইমনের সম্মোহনী ভালোবাসা পেয়ে সে নিজেকে নতুন করে আবিষ্কার করে। লিমিয়া দ্বিধান্বিত হয়ে পড়ে। কী করবে এখন সে?