মায়ার বাঁধনে মাহি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহিয়া মাহির নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্করপিয়ন’ খোলার ঘোষণা পাওয়া গেছে আগেই। নতুন খবর হলো, স্করপিয়ন থেকে এবার প্রথম ছবি নির্মাণের ঘোষণা এল। ছবির নাম মায়ার বাঁধন।
কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি স্করপিয়নের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবে। মাহি বললেন, ‘প্রথম প্রযোজনা করতে যাচ্ছি। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই। তাই যৌথভাবে কাজটি করব।’
মায়ার বাঁধন পরিচালনা করবেন ভারতের পরিচালক অশোক পাতি। গত বুধবার অশোক পাতির সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়। ওই দিনই সন্ধ্যায় কলকাতা থেকে মুঠোফোনে মাহি বলেন, ‘সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে।’
মুঠোফোনে অশোক পাতিও নিশ্চিত করলেন, তিনি কাজটি করছেন।
ছবিতে মাহি নায়িকার ভূমিকায় থাকছেন। বিপরীতে অভিনয় করবেন কলকাতার একজন অভিনেতা। নামটি মাহি এখনই প্রকাশ করতে চান না।