মায়ের কাছে রান্না শিখছেন কিরা নাইটলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব বেশি দিন হয়নি সংগীতশিল্পী জেমস রাইটনের সঙ্গে তাঁর মন লেনদেন। প্রেমের রসায়ন যে বেশ ঘনীভূত, তা দিনের আলোর মতোই পরিষ্কার। কিরা নাইটলি এবার চাইছেন হেঁশেলে সিদ্ধহস্ত হতে; প্রেমিক জেমসকে আরও মুগ্ধ করতে কি? তা জানা যায়নি। জানা গেছে, নাইটলি শরণাপন্ন হয়েছেন মায়ের রসুইঘরের। বললেন, ‘মোটামুটি রাঁধি আমি। খুব ভালো রাঁধুনি নই। তাই মায়ের কাছে যাচ্ছি রান্না শিখতে। বেশ ভালো ভালো রেসিপি জানা আছে আমার। তবে বেশির ভাগ সময় ভুলভাল করে বসি! কেমন কেমন করে যেন আগুন ধরে যায় সবকিছুতে!’ আইএএনএস।