মায়ের গান নিয়ে কনসার্ট
মা দিবসে আজ ছয়জন শিল্পী ‘মা’কে নিয়ে গান করবেন একই মঞ্চে। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। আয়োজন করেছে রবি। কনসার্টে মাকে নিয়ে দুটি করে গান গাইবেন সৈয়দ আবদুুল হাদী, সুবীর নন্দী, আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, কণা ও মিমি।জানা গেছে, অনুষ্ঠানে শিল্পী সৈয়দ আবদুল হাদী গাইবেন ‘মধুর আমার মায়ের হাসি’ ও ‘মায়ের আঁচল’; সুবীর নন্দী গাইবেন ‘মাটি আমার মা’ ও ‘তুই ও কি মা’; আইয়ুব বাচ্চু গাইবেন ‘ও তোতা পাখি’ এবং ‘ওই দূর আকাশের তারারে’; ফাহমিদা নবী গাইবেন ‘এই বাংলা’ ও ‘হাসতে পারিস’; কণা গাইবেন ‘তুমি আমার মা’ ও ‘পথের ক্লান্তি ভুলে’; মিমি গাইবেন ‘মাগো তোমার’, ও ‘আমি খুঁজেছি মা’।অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শম্পা রেজা। আর গানের ফাঁকে ফাঁকে আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা।আয়োজনে সহযোগিতা করছে ইভেন্ট প্ল্যাটার। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।